শীতের পিঠে মজার পিঠা
ঋতুর হিসাবে এখন হেমন্তকাল। তবে শীতের আমেজও শুরু হয়েছে। নতুন ধানও উঠেছে
কৃষকের গোলায়। পথের ধারেও দেখা যাচ্ছে গরম গরম পিঠা খাওয়ার দৃশ্য। বাড়িতেও
বানানো যায় পিঠা। সে রকম কিছু পিঠার রেসিপি দিয়েছেন কল্পনা রহমান রসে টইটম্বুর
উপকরণ
তরল দুধ ২ কাপ, ঘি ১ টেবিল চামচ, ডিম ৩টি, সুজি ১ কাপ, লবণ সিকি চা-চামচ, চিনি দেড় কাপ, ভাজার জন্য তেল পরিমাণমতো ও পানি দেড় কাপ।
প্রণালি
তরল দুধের সঙ্গে ঘি ও গুঁড়া দুধ একসঙ্গে জ্বাল দিয়ে যখন ফুটে উঠবে, তখন আস্তে আস্তে সুজি দিয়ে নাড়ুন। যখন সুজি হালুয়ার মতো হবে, তখন একটা একটা করে ডিম ভেঙে দিয়ে নাড়তে হবে। এতে মোলায়েম ডো তৈরি হবে।
এবার চুলা থেকে নামিয়ে হালকা গরম অবস্থায় ভালোভাবে ময়ান দিতে হবে। প্রয়োজনে হাতে একটু ঘি মাখিয়ে নিন। এখন গোল করে পিঠা বানিয়ে গরম তেলে বাদামি করে ভেজে সিরায় ভিজিয়ে নিন। পিঠা ভালোভাবে ভিজে গেলে তুলে থালায় সাজিয়ে পরিবেশন করুন।

Fine
ReplyDelete