যে কারণে মিয়ানমারে ফিরতে ইচ্ছুক নন রোহিঙ্গা শরণার্থীরা
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে দু'দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এখন মিয়ানমারে ফিরতে নানারকম আপত্তি তুলছেন রোহিঙ্গারা।
মিয়ানমারে যথেষ্ট নিরাপত্তা, নাগরিকত্ব ও ক্ষতিপূরণ দেয়া না হলে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন শরণার্থীশিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অনেকেই।
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে কথা হয় সাহারা খাতুনের সঙ্গে।
বাংলাদেশে তার এই শরণার্থী জীবন এটাই প্রথম নয়। এ নিয়ে দ্বিতীয়বার তিনি বাংলাদেশে।
নব্বইয়ের দশকে মিয়ানমারে নির্যাতনের মুখে যখন প্রথমবার তিনি বাংলাদেশে পালিয়ে এসেছিলেন, সেবার তাকে এখানে থাকতে হয় এক যুগ।১৯৯২ সালে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে এক দ্বিপক্ষীয় চুক্তি হলে ২০০৩ সালে দেশে ফেরার সুযোগ পান তিনি।
সাহারা খাতুনের সেই স্বদেশ প্রত্যাবর্তন কেমন ছিল?
তিনি বলছিলেন, ''বার্মায় ফেরার কিছুদিন পরই ওরা নির্যাতন শুরু করলো। পুনর্বাসনের জন্য যে টাকা পেয়েছিলাম, সেটা ওরা কেড়ে নিয়েছিলো।"

No comments